Tuesday, June 17, 2014

এই মেয়ে

এই মেয়ে শোন!
শুধু তোমাকেই বলি শোন
মেঘ করেছে মেঘলা আকাশ
নীলের ধোয়া জলের ছোঁয়া
হাত বাড়ালে জানালা ফাঁকা
একটু ছুঁলে নরম আকাশ
ছুঁয়ে দাও বৃষ্টির ফোঁটা।

এই তো!

একটু ঠোঁট বাড়াও
ছুঁয়ে দেই নিলিমার নীল জলপ্রোপাত।


এই যা!
ছুঁইয়ে দেই বুকের কায়া
শব্ধ শরীর নরম সঙ্গম
মানবীর শরীর পিচ্ছিল আঙ্গুলের ছোঁয়া।